1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে: সারজিস আলম - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে: সারজিস আলম

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ জন পঠিত

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, বিএনপি এখন ক্ষমতা কুক্ষিগত করতে স্বৈরাচারী পথ বেছে নিয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বিএনপি এতদিন গণতন্ত্রের বড় বড় লেকচার দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে একটি মাত্র সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের সময় তারা বলেছিল- এর মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ এখন তারা নির্বাচিত সরকার হয়ে প্রতিটি জায়গায় প্রশাসক নিয়োগ শুরু করেছে। এই দ্বিচারিতা জনগণের কাছে স্পষ্ট।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদের পরাজিত নেতাকর্মীদের প্রশাসক হিসেবে বসিয়ে বিএনপি সব সুযোগ-সুবিধা দলীয় লোকদের মাঝে বিলিয়ে দিচ্ছে।

সারজিস আলমের মতে, যাকে আজ উপজেলা প্রশাসক বানানো হচ্ছে, তাকেই আগামী নির্বাচনে জয়ী করার ‘নীলনকশা’ সাজানো হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, যদি তারা প্রশাসক বসিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তবে মনে রাখতে হবে—বাংলাদেশে কোনো স্বৈরাচার স্থায়ী হতে পারেনি, আগামীতেও পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION