1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঈদে নতুন টাকার জমজমাট বাজার - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

ঈদে নতুন টাকার জমজমাট বাজার

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮২ জন পঠিত

ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে অনেকেই নতুন টাকা সালামি হিসেবে দিয়ে থাকেন। ঈদের সালামি শুধু টাকা নয়, এটি আনন্দ ও ভালোবাসার প্রতীক। এবার নতুন টাকা বাজারে ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। তবে খোলা বাজারে মিলছে সহজেই।

জানা যায়, ১০ টাকার নতুন নোটের ১ হাজার টাকার বান্ডিলের জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ৪৫০ টাকা, ২০ টাকার ২ হাজার টাকার বান্ডিলের জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ৬৫০ টাকা। পুরোনো নোটের ক্ষেত্রেও প্রতি বান্ডিলে গুনতে হচ্ছে ৪০০ টাকা বেশি। আর ১০০ টাকার বান্ডিলে (১০ হাজার টাকা) অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

নতুন টাকা বিক্রি করা কয়েকজন বিক্রেতা জানান, তারা যে বাড়তি টাকা নেন, সে টাকার পুরোটা তারা পান না। তাদের দাবি, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে নতুন নোট বাইরে আসে, আর অতিরিক্ত টাকার বড় অংশ তাদের হাতেই যায়। ফুটপাতের বিক্রেতারা শুধু সামান্য লাভে বিক্রি করেন।

প্রতিবছর ঈদের আগে নতুন টাকার চাহিদা বাড়ে। কিন্তু সেই অনুযায়ী ব্যাংক থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সুযোগ নিচ্ছে একটি চক্র।

বিশ্লেষকদের মতে, ব্যাংকে সুষম বণ্টনের অভাব, তদারকির ঘাটতি ও অভ্যন্তরীণ অনিয়মের কারণে নতুন টাকার এই বাণিজ্য বন্ধ হচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, নতুন টাকার বাণিজ্য বন্ধ করতে হলে ব্যাংকের মাধ্যমে পর্যাপ্ত নতুন নোট সরবরাহ নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION