1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৭ জন পঠিত

সংসদে জামায়াত-এনসিপির উদ্দেশে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মনিরুল হক চৌধুরী বলেন, একটি কথা মনে করবেন স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণি এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আমাদের যেন আল্লাহ সবকিছু হজম করার তৌফিক দেন।

রাজনীতিতে জামায়াতকে এ পর্যন্ত নিয়ে আসায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করার জন্য আহ্বান জানিয়ে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, একানব্বইয়ের সংসদে আপনাদের সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আপনারা যখন প্রশ্ন করেন, মনে হয় এই দেশে ১৫ বছর ২০ বছর বিএনপি ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতি-দেশ-মানুষের বিরোধী দলের অনেক বিরোধ উপেক্ষা করে জামায়াতের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন।

প্রয়াত নেতা অধ্যাপক গোলাম সামাদের কথা স্মরণ করে জামায়াত-এনসিপির উদ্দেশে মনিরুল বলেন, ‘যার জন্য শিন্নি খাইলা, মোল্লা চিনলা না’।

আপনারা রাজনীতিতে এ পর্যন্ত এসেছেন- তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ। যেমন জাসদ একসময় মনে করত আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। তাতে ইতিহাসে দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধি-বিদ্যা আপনাদের সবার আছে।

মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভয় হয় কোন ভাষায় কথা বলব- এ সংসদে দাঁড়িয়ে ভয় হয় আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদের চিনতাম। আর আজ যারা বিরোধী দল, তাদের এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন কঠিন নির্বাচন। সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কী কঠিন নির্বাচনে পাশ করেছি।

তিনি বলেন, এত সংখ্যক সদস্য নিয়ে সংসদে আসার পর যাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। কিন্তু আজ প্রশ্ন উঠেছে আমাদের সম্পর্কে, আমরা কিছু মুক্তিযোদ্ধা যারা জীবিত আছি তাদের আজ যে প্রশ্ন করতে হয়– মুক্তিযুদ্ধ, চব্বিশের যুদ্ধ কি এক কাতারে হলো। ফ্যাসিস্টদের আমলে বিচারের নামে অন্যায় যদি হয়ে থাকে তাহলে এক কথা। আমি এই প্রশ্নটা মহান সংসদে রেখে এ সম্পর্কে শুধু জামায়াতকে একটি কথা বলব, স্বাধীনতার পরে বা এনসিপির নেতা তাদের বয়স কম হলেও শ্রদ্ধা করি এই কারণে করি তারা সাহসী সন্তান, এ যুগের চাহিদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION