1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ জন পঠিত

নির্বাচনের পর নিজ হাতে ব্যানার ফেস্টুন অপসারণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এ কার্যক্রম শুরু করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড অফিসিয়াল পেজে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে আজ ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরানো হচ্ছে।’

জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) ২০২৫ সালের নতুন আচরণবিধি অনুযায়ী, নির্বাচন-পরবর্তী ও নির্বাচন-পূর্ববর্তী প্রচারসামগ্রী অপসারণের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

স্ব-উদ্যোগে প্রচারসামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীকে বা সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ দায়িত্বেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনি ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে হবে।

আবার স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে অভিযান পরিচালনা করে থাকে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION