1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি, কোনো দল বা কোনোকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ১১ দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ ও বিগত দিনের জুলুমের শিকার হওয়া জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। জাতি ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া হবে।

এসময় মামনুল হক আরও বলেন, এখানে জাল ভোট দেওয়ার পায়তারা চলছে। কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তির তালিকা করছে, প্রবাসীদের তালিকা করছে। আমরা শুনেছি বিগত দিনে কবরস্থান থেকে উঠে এসে মৃত্যু ব্যক্তিও ভোট দিয়েছে। এদেশে আর যেন কবর থেকে উঠে আসা মুদ্দা যেন ভোট দিতে না পারে সেজন্য আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার পায়তারা করে তাৎক্ষণিক আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION