1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয়: আমির খসরু - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার কথা বলা সরকারের উচিত নয়: আমির খসরু

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের লোকজনের বলা উচিত নয়। কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে আবার একটাকে বাইরে রাখবে- এ ধরনের কথাবার্তা ভালো না।  এসব মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেগ করে।

শুক্রবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশুকিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদী’র সম্পাদক এমএ মালেক।

অনুষ্ঠানে আমির খসরু আরও বলেন, আমি সরকারকে বলব, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে। কোনো বিশেষ ভোটের কথা বলবেন আবার অন্য ভোটের, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে ভোট বিভিন্ন দলকে যে ভোট দিবে এটাই তো আসল ভোট, তাই না। সেই কথা না বলে, খালি এক ভোটের কথা বলবেন, আরেক ভোটের কথা বলবেন না। আমরা সব ভোটের কথা বলতে বলছি। সার্বিকভাবে জনগণকে বলতে হবে, আপনার ভোট প্রয়োগ করুন। উৎসাহিত করাই সরকারের কাজ। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য- এগুলো জনগণ খুব ভালো ভাবে নিচ্ছে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচএম রাশেদ খান এবং শাহানশাহ হযরত জিয়াউল হক মাউজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর।

এর আগে সকালে সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই আগামী দিনে এই পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION