1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন বাতিল করতে ইসিতে আপিল - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন বাতিল করতে ইসিতে আপিল

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলমের মনোনয়ন বাতিল করতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সোমবার (১২ জানুয়ারি) ইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে; যা জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানা যায়, আগামী ১৭ জানুয়ারি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রতিপক্ষ প্রার্থীদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, জাতীয় পার্টির প্রার্থী তার হলফনামায় ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার ৪ থানায় হওয়া মামলার তথ্য গোপন রেখেছেন। এ কারণে ওই দিন জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন যাচাইয়ের অভিযোগ করেছিলাম; কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেনি; যার ফলে বাধ্য হয়েই নির্বাচন কমিশনে আপিল করেছি। তাছাড়া সিদ্দিকুল আলম বিগত ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের অধীনে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাই তার মনোনয়ন বাতিল হওয়া উচিত বলে মনে করছি।

এ বিষয়ে সিদ্দিকুল আলম বলেন, বিএনপি প্রার্থী আমার বিজয় নিশ্চিত বুঝতে পেরে আমাকে নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্র করছেন। আমি হলফনামায় সব বিষয় উল্লেখ করেছি। শুধু আমার অজান্তে হওয়া একটি মামলার কোনো তথ্য পুলিশ রেকর্ডে ছিল না বলে তা সংযোজন করতে পারিনি। তবে পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও মামলার বাদীর মাধ্যমে আদালতেই করা এফিডেভিড জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION