1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপিতে যোগ দিলেন এনসিপির মীর আরশাদুল - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

বিএনপিতে যোগ দিলেন এনসিপির মীর আরশাদুল

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনা চলার মধ্যে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল হক।

তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন। মীর আরশাদুল হক কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের এনসিপির একজন জনপ্রিয় নেতা ছিলেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION