1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এক টেবিলে বিএনপি-জামায়াত, আজহারী বললেন ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি’ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

এক টেবিলে বিএনপি-জামায়াত, আজহারী বললেন ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি’

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতে এ সাক্ষাৎ করেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক হয়।পরে তিনি বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের বৈঠকরে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। এই দৃশ্যকে তিনি ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি’ হিসেবে মন্তব্য করেছেন।

পোস্টে তিনি লেখেন, ‘আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও, দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।’

এদিন তারেক রহমানের সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

এ বিষয়ে বিএনপির ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION