1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম নিলেন আনিসুল ইসলাম - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম নিলেন আনিসুল ইসলাম

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।

সোমবার দুপুরের আগে তিনি নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি বলেন, জনগনের আশা পুরনের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। মানুষ অধিকার হারিয়ে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ অধিকার ফিরে পেতে চায়। সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরী। আমি নির্বাচিত হয়ে সাধারন মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। গরীব,দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই।গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমি তাদের সার্বিক প্রত্যাশা পুরনে সচেষ্ট থাকবো।

পরে তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক যুগ্ম সচিব মো: আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান ও জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আনিসুল ইসলাম প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION