1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাদিকে হত্যাচেষ্টা: যে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ঈদের দিন চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত করার অভিযোগ এনসিপি নেতাকে জুতাপেটা রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন: ডেপুটি স্পিকার অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরলেন মাহদী আমিন খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

হাদিকে হত্যাচেষ্টা: যে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ অভিযোগ করেন— ‘আওয়ামী লীগ তাদের সব পরিকল্পনা দিল্লিতে বসেই করে। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগের পক্ষে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তারা এখন জঙ্গি তৎপরতায় লিপ্ত হচ্ছে। ফলে অবশ্যই ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমাদের দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্টদের এ বিষয়ে অ্যাকাউন্টেবল করা জরুরি।’

তিনি বলেন, সরকারকে তাদের (ঢাকাস্থ ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ) ডেকে স্পষ্ট করে জানাতে হবে—একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত সরকার ইতোমধ্যেই একটি গুরুতর অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে।’

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের শুধু নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। যদি সামগ্রিকভাবে নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তাহলে জুলাই টিকে থাকবে না। সমাজ ও রাজনীতি থেকে যদি আওয়ামী লীগের প্রশ্নের সুরাহা করা না যায়, যদি ফ্যাসিবাদবিরোধী গণপ্রতিরোধ বজায় রাখা না যায়, তাহলে বাস্তবে আমাদের কারও নিরাপত্তাই থাকবে না।

তিনি আরও বলেন, জনগণই আমাদের প্রকৃত নিরাপত্তা। সেই জনগণের কাছ থেকেই আমাদের নিরাপত্তা নিতে হবে। রাজনৈতিক দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। সরকার অবশ্যই প্রশাসনিক দায়িত্ব পালন করবে। তবে প্রশাসনের বিভিন্ন স্তরে, পুলিশের বিভিন্ন ইউনিটে এবং মিডিয়াসহ নানা ছদ্মবেশে আওয়ামী লীগের লোকজন সক্রিয় রয়েছে। সরকারকে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION