1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে ধানমন্ডিতে মায়ের বাসায় পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালে অবস্থানের পর আজ বেলা আড়াইটার দিকে তিনি এভারকেয়ার ত্যাগ করেন।

লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জোবাইদা। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বেলা ১১টা ৫৩ মিনিটে তার গাড়ি হাসপাতালের সামনে পৌঁছালে আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

শাশুড়ি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে ঢাকায় এসেছেন জোবাইদা রহমান। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সবকিছু ঠিক থাকলে কাতারের ব্যবস্থাপনায় জার্মানির তৈরি একটি বিমান শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে তিনি ইনশাআল্লাহ আগামী ৭ ডিসেম্বর রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতা কিছুটা উন্নতি হলেও হৃদ্যন্ত্রের সমস্যা আংশিক কমেছে। অন্য জটিলতাগুলো এখনো বেশির ভাগই অপরিবর্তিত রয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION