1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া অনেক প্রার্থী বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু দেশের মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, মানুষ খুব শিক্ষিত না হলেও একেরারে বোকা নয়—কাউকে সহজে ভুল পথে নেওয়া যাবে না। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু প্রার্থী ধর্মীয় আবেগ উসকে দিয়ে ভোট চাইছেন—ভোট দিলে জান্নাত, না দিলে জাহান্নাম। তিনি অভিযোগ করে বলেন, যারা একসময় বাংলাদেশের পক্ষে ছিল না, তারাই এখন ভোট চাইতে মাঠে নেমেছে, আর এ কারণেই তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে উঠেছে।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের মতো করতে পারব না—এই কারণেই তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলতে খারাপ শোনালেও, আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ।

জামায়াতকে ‘ধর্ম বিকৃতকারী ও অসভ্য দল’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কখনো সফল হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION