1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়— এমন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এ সময় নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে সাধুবাদ জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে এই সংস্কার বাতিলে চাপ সৃষ্টি এবং আদালতের শরণাপন্ন হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা ‘অক্লান্ত পরিশ্রম’ করেছেন বলে জানান নাহিদ। নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এনসিপি নেতা নাহিদ বলেন, অনেক চড়াই উৎরাই পার হওয়ার পরে অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।
‘প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে’— এই প্রস্তাবনা থেকে ইসিকে সরে না আসার আহ্বান জানিয়ে এনসিপির শীর্ষ নেতা বলেন, ‘একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিয়েছে এক মার্কায় নির্বাচনের জন্য এবং আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে। এনসিপি এই বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার জন্য বলেছে।’
নাহিদ নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে। এছাড়া অর্থ ব্যয়ের বিষয়ে ইসি যেন কঠোর অবস্থান নেয়। যারা কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে বলা হয়েছে।
ডিসি-এসপি বদলির বিষয়ে এনসিপি নেতা নাহিদ বলেন, ডিসি-এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব আছে। এই প্রভাবের কারণে নির্বাচনে প্রভাব বিস্তার করবে।
গণভোটের প্রশ্নে যেন সঠিক প্রচার হয়, সেই বিষয়েও ইসিকে সতর্ক করা হয়েছে বলে জানান নাহিদ। তিনি আরও বলেন, গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION