1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা তিন দিন ধরে একই পর্যায়ে’ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা তিন দিন ধরে একই পর্যায়ে’

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি। এর ভিত্তিতেই তার চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সঙ্গে সব বিষয়ে সমন্বয় করছেন। নেতাকর্মী, পরিবারের সদস্য, মেডিকেল বোর্ড- সবার যৌথ সহযোগিতায় চিকিৎসা কার্যক্রম চলছে।
হাসপাতালে সবাইকে এসে ভিড় না করতে অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এটি একটি হাসপাতাল। খালেদা জিয়া ছাড়া এখানে আরও ৩০০ রোগী রয়েছে। তাদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়। হাসপাতালে যথাসম্ভব কম ভিড় করবেন। চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম চালাতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সর্বশেষ অবস্থা ও বিদেশে পাঠানো প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। চিকিৎসার দায়িত্ব হাসপাতালের। ভালো করার মালিক আল্লাহ। তবে যতটা ভালো চিকিৎসা প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল বোর্ড দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিলে জানানো হবে। খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে আছে। চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিদেশ যাওয়ার বিষয়টি মেডিকেল বোর্ড ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION