1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এক শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

এক শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোটের কাঠামো এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অন্তবর্তী সরকার ‘স্পষ্টভাবে ব্যাখ্যা’ দিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে সই করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, গণভোট এবং সংস্কার প্রক্রিয়ায় নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো।’

গণভোটের জন্য সরকার যে চার-প্রশ্নের প্যাকেজ প্রস্তাব করেছে, তাতে নির্দিষ্টতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ থেকে ডি পর্যন্ত যেসব পয়েন্ট রয়েছে, সেগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।’

এনসিপির এ নেতা অভিযোগ করেন, সরকার চলমান রাজনৈতিক সংকট সমাধানের বদলে তা আরও ঘনীভূত করছে। বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে কীভাবে অনুষ্ঠিত হবে— এ নিয়ে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ নেই।’

তিনি আরও বলেন, ‘প্রথমত, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত, সংস্কার প্রক্রিয়া ও গণভোটকে কোনো রাজনৈতিক দলের ভোটব্যাংক রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। করলে জনগণ শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করবে।’

নতুন সনদ আইনি ভিত্তি পেলেও এখনো নৈতিক বৈধতা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই প্রধান দলের কারণে সরকারের সদিচ্ছা থাকার পর সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এখনো অস্পষ্ট, ফলে এটি কখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে কিনা— তা অনিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘গণভোটের প্রশ্নগুলো রাজনৈতিক দলের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং সেই দলগুলোর ভিন্নমতকে অযথা গুরুত্ব দেওয়া হয়েছে।’

এনসিপির এ নেতা বলেন, ‘সামগ্রিকভাবে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে এসব ধারা ব্যাখ্যা করে সেভাবেই বাস্তবায়ন করতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION