1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামে একজন রিকশাচালককে গণপিটুনি দিয়েছে একদল বিক্ষোভকারী। তারা নিজেদের ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দিয়েছেন। এদিকে ধানমন্ডি ৩২ নাম্বারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে মারধরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দলটির সমর্থক সন্দেহে কয়েকজন মিলে রিকশাচালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে। এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হলে আবারও মারধর করা হয়। এ সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। আহত রিকশাচালকের বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে।

এদিকে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ধানমন্ডিতে আরেকজন নারীকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে। পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION