1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল - Bangladesh Khabor
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩১০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু প্রতিনিধি সম্মেলনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। এ সময় তিনি শ্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। এ সময় উপস্থিতি সবাই একসঙ্গে এই স্লোগান ধরেন।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এটির আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় মতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন মির্জা ফখরুল। সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন।
সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, ধানের শীষে ভোট দিতে হবে। সে ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রিত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে শ্লোগান দেই- ‘হিন্দু-মুসলমান ভাই ভাই’ ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’।
তিনি বলেন, আমরা চাই- অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।
সম্মেলনে মাতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়েছে, সেগুলো তারেক রহমানকে পড়ে শোনান মির্জা ফখরুল। দাবিগুলো হলো- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন। সংখ্যালঘু সুরক্ষা আইন। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন। ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন। মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION