1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দলীয় প্রতিক দিয়ে ইউপি নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে : জিলানী - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দলীয় প্রতিক দিয়ে ইউপি নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে : জিলানী

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৮৩ জন পঠিত

 

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : দলীয় প্রতিক দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

তিনি বলেন, শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন নয় দির্ঘ ১৭ বছর ধরে সর্ব ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার গুম খুনের মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছে। নির্যাতনের পরও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যুগপথ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কিন্ত তাদের মনে রাখা উচিত ৭১ কোনষড়যন্ত্র কাজে আসেনি এখনও আসবেনা।

তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোট ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করবেন।

বাংলাদেশের মানুষ জানবে গোপালগঞ্জেও বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়। গোপালগঞ্জের মানুষ শহীদ জিয়ার আর্দশকে বুকে লালন পালন করে।

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি এম মোক্তার হোসেনের সভাপতিত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে আজ বিকালে পাটগাতী বাজারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড,আবুল খায়ের, এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাচানুল বান্না,জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন,টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপিসহ সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION