1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১০২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনও প্রতীক মানবে না এনসিপি। এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, ইসির আচরণ আর কার্যক্রম দেখে এমন সন্দেহ প্রকাশ করেছে দলটি।

রোববার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন হাসনাত।

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা-বাদশার কাজের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের সাদৃশ রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মত পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত।

ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে আমর দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। এই কমিশন মেরুদণ্ডহীন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে।  নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে তাদের পারপাস সার্ভ করছে। শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেয়া হবে না না বলেও মন্তব্য করেন হাসনাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION