1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০০৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক হয়েছে। বুধবার সকালে নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ সবাই মিলিত হন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় এই বৈঠকের বিষয়ে জানিয়েছেন।

 

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

এনসিপি জানায়, আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা আলাপ। রাষ্ট্রদূতরা সংস্কার ও জুলাই সনদ নিয়ে ঐকমত্যের অগ্রগতি সম্পর্কে জানতে চান। সেই সঙ্গে আগামী নির্বাচন ঘিরে এনসিপির প্রস্তুতি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION