1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ নিজেদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে: আমির খসরু - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

আ.লীগ নিজেদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে: আমির খসরু

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে বিদেশে অপকর্ম করছে আওয়ামী লীগ। এসব করে তারা নিজেদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

বুধবার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনের উপর ডিম ছোড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন এ সমস্ত কাজ ছাড়া আর কী করবে, এটাই তো করবে। এর বাইরে তো আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, উনাদের সমর্থকদের তো এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে, এগুলো তো আরও ধ্বংসাত্মক। এগুলোতে কিছু আসে-যায় না, এটা এমন বড় কিছু না।

 

নিরাপত্তা নিয়ে দূতাবাসের গাফিলতি ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, নিরাপত্তা তো দূতাবাসের বিষয় না। সেটা তো সেই দেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স টিম যারা আছে, তাদের হয়তো এটা জানা উচিত ছিল। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হতে পারে। এটা আমাদের জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে, যার সমর্থন নেই, সেও করতে পারে। এ কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না।

এর আগে, ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশে গিয়ে যে পরিমাণ রোগী বাংলাদেশ থেকে চিকিৎসা নেন, সেটা বন্ধ করতে চাই। যেদিন বন্ধ হবে সেদিন সফলতার উদাহরণ সামনে আসবে। যারা নতুন ডাক্তার হয়েছেন, তাদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্যসেবার পরিস্থিতি বিস্তৃত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION