1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আখতারের ওপর হামলার নিন্দা জানাল ইসলামী আন্দোলন - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

আখতারের ওপর হামলার নিন্দা জানাল ইসলামী আন্দোলন

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তিনটি দল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্বাচনের আগেই আগামী নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেয়ার অপচেষ্টা করেছেন। রাষ্ট্রীয় খরচে তিনটি দলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার এই প্রচেষ্টা আগামী নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করবে। কারণ লেভেল প্লেয়িং ফিল্ড মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মনস্তত্ত্বের ওপরে অনেকখানি নির্ভর করে। তারা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা পাওয়ার পরে এই দলগুলোর প্রতি পক্ষপাত করবে। নির্বাচনের দায়িত্বে থাকা সরকারের জন্য এরচেয়ে বড় অদূরদর্শীতা আর কিছু হতে পারে না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তিনি যে রাজনীতিবিদদের সঙ্গে নিয়েছেন তাদেরকে বিমানবন্দরে আলাদা করে দেয়া হয়েছে এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতৃবৃন্দের সাথে যা হয়েছে তাতে স্পষ্ট যে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের সহযাত্রীরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় থাকার কথা। কিন্তু নিউইয়র্কের মতো জায়গায় যে ধরণের অব্যবস্থাপনা দেখা গেছে তা আমাদের শঙ্কিত করে। এই ধরনের উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত সফরেই যদি রাজনীতিবিদদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয় তাহলে এই সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে নেতৃবৃন্দের নিরাপত্তা কেমন হবে তা ভাবতেও আমরা শিউরে উঠছি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে দাবী জানাচ্ছে যে, আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপরে হামলাকারীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, কেন তাদেরকে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হলো, কার অবহেলায় বা দায়িত্বহীনতায় এমন ঘটনা ঘটলো- তা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION