1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন: মাসুদ সাঈদী - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন: মাসুদ সাঈদী

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ডাকসু ও জাকসু নির্বাচনে কিছু রাজনৈতিক দল অংশ না নেওয়াকে সমালোচনা করেছেন জামায়াত নেতা মাসুদ সাঈদী।

তিনি বলেছেন, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন। জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন। জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন। তাহলে আর ভোট বর্জন করতে হবে না।

সোমবার বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারকে পৈত্রিক সম্পত্তি মনে করেছে। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণের কথা তারা চিন্তা করেনি। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, সম্পদের পাহাড় গড়েছে। জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি।

তিনি আগামী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে করার দাবি জানিয়ে বলেন, পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ব্যবস্থা। কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল এর বিরোধিতা করে।

যুব সমাবেশে তিনি আরও বলেন, অতীতের কোনো নির্বাচনের সঙ্গে ২০২৬ সালের নির্বাচন মিলবে না। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। নিবন্ধিত অনেক ইসলামী দল মিলে নতুন একটি মোর্চা তৈরি হয়েছে। ৫৪ বছরে মানুষ অনেক দল এবং অনেক প্রতীক দেখেছে। এবার ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION