1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই: হাসনাত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই: হাসনাত

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে। একটি মহল বলছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা স্পষ্ট করে বলছি, নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আগামীকাল নির্বাচন দেন কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করুন প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কিনা।

তিনি বলেন, বিগত ৫০ বছর দেখেছি নির্বাচনের মাধ্যমে শুধু দারোয়ান পরিবর্তন হয়েছে। চুরি চামারি বন্ধ হয় নাই। ভোট ডাকাতি বন্ধ হয় নাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে উঠানে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আগে গণতন্ত্রের সুরক্ষা বাউন্ডারি নির্মাণ করতে হবে। আগামী দিন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ নাও করি তারপরও নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় আমরা সেটার নিশ্চিয়তা চাই।

তিনি বলেন, আপনারা ইতোপূর্বে একটি দলের নেতাকর্মীদের বক্তব্য শুনেছেন। তারা তাদের প্রতীকে ভোট না দিলে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এমন হুমকি দিচ্ছে। ব্যালটে তাদের প্রতীক না থাকলে প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাপাবে ঘোষণা দিচ্ছে। তাদের এমন অদ্ভুত বক্তব্য শোনার পর মানুষ নির্বাচন থেকে আগ্রহ হারাচ্ছে।

এনসিপির এই নেতা বলেন, পেশিশক্তির রাজনীতি বন্ধ করতে হবে। মানুষের ভোটাধিকার লুট করা বন্ধ করতে হবে। আমরা নেতার পরিবর্তন চাই না। আমরা নীতির পরিবর্তন চাই। আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চাই। এক্ষেত্রে প্রশাসন ও মিডিয়াকে ঠিক করতে হবে।

দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, এহতেশাম হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION