1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না: নাহিদ ইসলাম

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ভোট চান তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের সময়গুলোতে আমরা কখনো ভাবিনি কাদের এ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাদের নীরবে-নিভৃতে কাজ করে গেছে সব সময়। জুলাইয়ের আগে ও পরে কাদের সমানভাবে কাজ করে গেছে। কাদেররা গুরুত্বপূর্ণ হয়ে উঠে যখন জাতির প্রয়োজন পরে।

তিনি আরও লেখেন, গত ১ বছরে অনেকে অনেক কিছু হয়েছে। সবাই গণঅভ্যুত্থানের হিস্যা বুঝে নিয়েছে। কিন্তু কাদের সযত্নে নিজেকে আলাদা করছে সবকিছু থেকে। যদিও অনেক কিছুর দায়ভার কাদেরদের উপরে এসে পড়েছে।

নাহিদ বলেন, ৯ তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে নির্বাচন করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখি। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের! সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION