1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতীয় পার্টির কার্যালয়ে ফের অগ্নিসংযোগ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

জাতীয় পার্টির কার্যালয়ে ফের অগ্নিসংযোগ

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যার সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে তা নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত শনিবারও দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পরে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

এরপর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে।

এ হামলায় গুরুতর আহত অবস্থায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নুরের ওপর হামলার ঘটনার পর বেশ কয়েকবার গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।

জামায়াত জানিয়েছে, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা উচিত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।

এদিকে গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে (জিএম কাদের) প্রশ্ন করলেন যে, আপনার সঙ্গে কী কথা হলো। তখন জিএম কাদের বলেছেন যে, ওদের (ভারত) পারমিশন ছাড়া কিছু বলতে পারব না। এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল? নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড? এই আপনাদের নীতি এবং আদর্শ? এই আপনাদের চরিত্র?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION