1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপি নেতার হাতাহাতি - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ইসিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপি নেতার হাতাহাতি

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭০৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুপক্ষই উত্তেজিত হয়ে পড়ে।

এ সময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩।

শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

শুনানিতে অংশ নেওয়া খসড়ার বিপক্ষে থাকারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন— বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান।

এর আগে, শুনানির প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করছে ইসি। এই শুনানি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION