1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জন্ম নিবন্ধনে কেন আঙুলের ছাপ নয়: হাইকোর্ট - Bangladesh Khabor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

জন্ম নিবন্ধনে কেন আঙুলের ছাপ নয়: হাইকোর্ট

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪৪০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

অপরাধীদের দ্রুত শনাক্ত করা, বেওয়ারিশ লাশের পরিচয় জানা এবং নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে জন্ম নিবন্ধনে দেশের সব নাগরিকের আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি (আই কন্ট্যাক্ট) নেওয়া বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন। মানবাধিকার সংগঠনের স্বেচ্ছাসেবী আরিফুর রহমান নিজেই রিটের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরিফুর রহমান পরে গণমাধ্যমকে বলেন, তিন বছর বয়সের আগে সাধারণত মানুষের আঙুলের ছাপ প্রাকৃতিকভাবে ওঠে না। ফলে প্রাকৃতিকভাবে আঙুলের ছাপ উঠলে তখন তা জন্ম সনদের সঙ্গে যুক্ত করে নতুন করে জন্ম সনদ দেওয়া যেতে পারে। তিনি বলেন, মহামারীর কারণে দীর্ঘদিন কোর্ট নিয়মিত ছিল না। ফলে রিট আগে করলেও শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। আজ কার্যতালিকায় আসায় আমি নিজেই শুনানি করি। আদালত রুল জারি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION