1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন নিয়ে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

নির্বাচন নিয়ে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ ২০০১ সালের পরে আর কখনো ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো তারা ভোটকেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। দেশের মানুষ তাই একটা নির্বাচন চায়, সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তারা নির্বাচন চায়।

দুলুর বাবা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ৬ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর তালুকদারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল হয়।

দুলু বলেন, এতদিন ১৫ আগস্ট একমাত্র শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছাড়া কারো মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালনের সুযোগ ছিল না। যার জন্য চাইলেও বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেননি।

দুলু আরও বলেন, আমি এমপি-মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও আমার বাবা ডা. নাসির উদ্দীন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইনস্টিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যা নিকেতন স্থাপনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবার এসব ভালো কাজের জন্য নাটোরের মানুষ তাকে বারবার এমপি নির্বাচিত করেছেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিনসাইফুল ইসলাম আফতাবনাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগরনাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনজেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION