1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

মাসুমা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার দিয়াবাড়িতে শুক্রভাঙ্গা এলাকায় মাসুমা বেগমের বাসায় যান সংগঠনের একটি প্রতিনিধি দল।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকসন্তপ্ত এ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন— এ বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে।

‘আমরা বিএনপি পরিবারের’ মানবিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ওয়াকিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION