1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনসিপিতে না থাকার ঘোষণা নীলার, যা বললেন আখতার - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

এনসিপিতে না থাকার ঘোষণা নীলার, যা বললেন আখতার

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৮০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।  এনিয়ে গত ২২ জুন ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেখা যায় নীলাকে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত এই নেত্রী।  এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়। একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনও বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও লেখেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।

এই নেত্রী লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হবো না।

 

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নীলা এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION