1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে: আমীর খসরু - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে: আমীর খসরু

  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক লামিয়া আক্তার সোনিয়ার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকায় নিহতের বাড়িতে যান তিনি। এসময় নিহতের স্বামী আমিনুল ইসলাম জনি ও তার মেয়ে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হুসনা জায়রার সাথে তিনি কথা বলেন।

স্বজনরা জানান, ঘটনার দিনে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দগ্ধ হন লামিয়া আক্তার। সেদিনই মারা যান তিনি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) তাকে শনাক্ত করা হয়। সে রাতেই বিরুলিয়ার বাগনিবাড়ি এলাকায় লামিয়াকে দাফন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ধরনের দুর্ঘটনা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। এর পেছনের কারণগুলো খুঁজে সমাধান বের করতে হবে। এ ঘটনার পর স্বাস্থ্যখাতের দুর্বলতা বেরিয়ে এসেছে। আহতদের চিকিৎসা দেয়ার মত অবকাঠামো এখনও দেশে গড়ে ওঠেনি।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় হতাহত হন অভিভাবক, শিক্ষকসহ বহু শিক্ষার্থী। পরদিন রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION