1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : সারজিস আলম - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : সারজিস আলম

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে- “ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি- খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। যে আমাদের কথা চিন্তা করেননি, তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে- তার কথায় এখনও মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব! আপনারা আপনাদের মত করে প্রোগ্রাম করেন। চিন্তার কোন কারণ নাই।”

তিনি লিখেছেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট- আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। একইসাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

এর আগে বিকেলে ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করেন সারজিস আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION