1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে মির্জা ফখরুলের আহ্বান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে মির্জা ফখরুলের আহ্বান

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : দেশকে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এই আলোচনার সভার আয়োজন করে বিএনপি। আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন আলোচকরা।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমার মনে হয় যে, একটা ব্যাপারে আমরা একমত যে, আমরা আমাদের দেশের যে জাতীয় নিরাপত্তা সেই নিরাপত্তা রক্ষার ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে বিভেদ থাকতে পারে। তবে আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।’

 

 

দ্রুতই গণতন্ত্রের পথে ফিরতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে এবং নির্বাচনের মাধ্যমেই তো জনগণের অধিকার অর্জিত হবে।’

ফখরুল বলেন, ‘আপনারা সেই তিতুমীরের সময়টার কথা বলেন। সেই সময়ও তারা দেশের স্বার্থে কঠিন ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে আমরা এখন কেন পারব না? আসুন, আমরা সবকিছু ভুলে গিয়ে দেশের স্বার্থে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’

তিনি বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমরা মনে করি, ইন্সটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। এটাকে শক্তিশালী করতে পারলে জাতীয় নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারব এবং অন্যান্য বিষয়গুলোকেও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। সে কারণে আমি বলব, আসুন আজ কোনো নীতিবাচক চিন্তা না করে এই যে, সামনের সময়টুকু যে সময়ের মধ্যে আমরা দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে যেতে চাই সেখান আমরা যেন দ্রুত যেতে পারি তার জন্য আমরা সবাই যেন কাজ করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION