1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঢাকা-১৫ ছাড়াও আরেক আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ঢাকা-১৫ ছাড়াও আরেক আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত ২৯৬ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা ‘চূড়ান্ত’ করেছে দলটি।

ধাপে ধাপে আসনভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করছে জামায়াত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে ঘোষিত প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন।

এদিকে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এই আসনে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন জামায়াত আমির।

চলতি বছরের ২৫ এপ্রিল রিকশায় করে নির্বাচনি গণসংযোগ করতে দেখা গেছে ডা. শফিকুর রহমানকে। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও এই আসনটিতে প্রার্থী হয়েছিলেন ডা. শফিকুর রহমান।

অন্যদিকে ঢাকা-১৫ ছাড়াও জন্মস্থান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির। দলীয় বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গেছে।

তবে এ আসনটিতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলীকে প্রার্থী ঘোষণা করলেও দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের বাড়ি কুলাউড়া উপজেলায় হওয়ায় কয়েক দফা সফর করছেন তিনি। হিন্দু সম্প্রদায় ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত আমির। এ ছাড়াও তৃণমূল পর্যায়ের বিভিন্ন সমাবেশে ও পথসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, এ আসনেও প্রার্থী হতে পারেন ডা. শফিকুর রহমান।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ইয়ামির আলী যুগান্তরকে জানান, ‘কে কোথায় প্রার্থী হবেন এ সিদ্ধান্ত নেবে দলের নির্বাচনি মনিটরিং বোর্ড।  তবে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনটি কেন্দ্রীয় জামায়াত আমিরের জন্মস্থান হওয়ায় এলাকার মানুষের দাবি এই আসন থেকে যেন জামায়াত আমির নির্বাচনে অংশ নেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION