1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভিনেত্রী আশার মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মায়ের রিট - Bangladesh Khabor
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদতাৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দায়িত্ব পাওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা’ জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কুরবানি দিতে গিয়ে আহত ৮০ এ বছর হারানো হাজীর সংখ্যা কমেছে: হাব মহাসচিব দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে দেশে ঈদুল আজহা উদযাপন গোপালগঞ্জ ১২ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানালেন এস, এম একরামুল কবির (মুক্ত) ‘কিচেন কেবিনেট’ নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

অভিনেত্রী আশার মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মায়ের রিট

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৪২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

বিশ্ববিদ্যালয় ছাত্রী অভিনেত্রী আশার মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন তার মা। গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।  রিট আবেদনকারীর আইনজীবী আনিচুর রহমান জানিয়েছেন, ওই দুর্ঘটনার জন্য কারা দায়ী, তা নিরূপণে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং আশার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। গত ৩ জানুয়ারি দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আশা।

সেদিন আশার পূর্বপরিচিত শামীম আহমেদ মোটরসাইকেল চালাচ্ছিলেন।  পরদিন আশার বাবা আবু কালাম বাদী হয়ে মোটরসাইকেলের চালক শামীম আহমেদকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তুললে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। নিহত আশা বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়তেন। পাশাপাশি একটি বায়িং হাউসে কাজ করতেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION