1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বহু নায়কের লালসার শিকার হয়েছি: কঙ্গনা - Bangladesh Khabor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত বাউফলে নদী-কৃষিজমি কেটে তিন চুল্লি, কালো ধোঁয়ায় বিপর্যস্ত বগার মানুষ! সোনারগাঁয়ে ৫টি চুনা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় সালিশের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার, দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ কোটালীপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

বহু নায়কের লালসার শিকার হয়েছি: কঙ্গনা

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫৭ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

সম্প্রতি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার এই অভিযোগের পরই ফের তোলপাড় হয়েছে বি-টাউন। পায়েলের সমর্থনে পুরনো বন্ধু অনুরাগ কাশ্যপের গ্রেফতারের দাবি তুলতেও ছাড়েননি কঙ্গনা রানাউত। আর তারপরেই কঙ্গনার দাবি, বলিউডের অনেক নায়কের যৌন লালসার শিকার হয়েছেন তিনিও।

কঙ্গনা টুইটে লেখেন, ‘পায়েল ঘোষ আজ যা বলছেন বলিউডের বহু বড় বড় নায়ক, আমার সঙ্গেও ঠিক একই কাজ করছেন। আমচকাই ভ্যান বা ঘরের দরজা লক করে অশ্লীল আচরণ করেছে। কোনও পার্টির ডান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় যৌন হেনস্থা করেছে।’

এখানেই শেষ নয়, কঙ্গনার আরও অভিযোগ, ‘গোটা বলিউড যৌন শিকারিতে পূর্ণ। তারা নামেই বিয়ে করেন। আর আশা করেন, রোজ নতুন, অল্প বয়সী মেয়েরা তাদের খুশি করবেন। অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমি আজ প্রতিষ্ঠিত, আমার হয়ত বলার দরকার নেই, তবে অনেক মেয়েরই পায়েল ঘোষের মতো পরিস্থিতি হয়।’

এখানেই শেষ নয়, কঙ্গনা লেখেন, ‘অনুরাগ এমনটা করে থাকতেই পারেন, যেটা পায়েল ঘোষ ওর সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন। অনুরাগ তার প্রত্যেক পার্টনারকে প্রতারিত করেছেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্যান্থম (অনুরাগের প্রাক্তন প্রযোজক সংস্থা) তো পুরো অসৎ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও ওই সব নির্যাতিতাদের সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে প্রচার করতেই পারে।’

এদিকে তার পাশে দাঁড়ানোর জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন পায়েল ঘোষ। যদিও পায়েলের আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হনসল মেহেতাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION