1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনে জোটবদ্ধ অংশ নেওয়ার চেষ্টা করছি: ফয়জুল করিম - Bangladesh Khabor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কোটালীপাড়ার নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য

নির্বাচনে জোটবদ্ধ অংশ নেওয়ার চেষ্টা করছি: ফয়জুল করিম

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২০২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার জন্য ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা সফল হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেই পথেই হাঁটছি আমরা। তবে এটাও সত্য আলোচনা ফলপ্রসূ না হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডা. এফ আর খান পাইলট ইনস্টিটিউট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সুধী সমাবেশ শেষে সংবাদ কর্মীদের প্রশ্নের তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যও রাখেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জেলা সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ আখিনুর মিয়া, জেলা সদস্য হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ।

বক্তব্য শেষে নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION