1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনসিপি নেতা তুষারকে কারণ দর্শানোর নোটিশ, সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

এনসিপি নেতা তুষারকে কারণ দর্শানোর নোটিশ, সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন।

এ অবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।

পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বলা হলো।

সোমবার সারোয়ার তুষারের সঙ্গে এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, সারোয়ার তুষার ওই নারীকে হয়রানি করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কি না, তা এনসিপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই অডিওর ফলে তীব্র বিতর্কের কারণেই তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION