1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে: তারেক রহমান - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে: তারেক রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৪০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্র ও রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, গত ১০ মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর কারণে যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে রয়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্খিত বিনিয়োগ হচ্ছে না।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

নানা কারণে শতশত শিল্প কলকারখানা বন্ধ হয়েছে এবং আরো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার কোন সুযোগ তারা পাচ্ছে না।

একইসঙ্গে অন্তর্বর্তী সরকার সংস্কার প্রশ্নে অযথা সময়ক্ষেপণ করছে এবং নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন তারেক রহমান।

তিনি বলেন, সংস্কার নিয়ে কোন রাজনৈতিক দলের আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইনটেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কমবেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION