1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
উপদেষ্টাদের ‘দলীয় পরিচয়’ প্রচার উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আবদুল্লাহ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

উপদেষ্টাদের ‘দলীয় পরিচয়’ প্রচার উদ্দেশ্যপ্রণোদিত: হাসনাত আবদুল্লাহ

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চলমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, এই দুই উপদেষ্টা কোনো দলীয় নয়, তারা সার্বজনীন গণআন্দোলনের প্রতিনিধিত্ব করছেন।

রোববার দুপুরে চট্টগ্রামের ২ নাম্বার গেট এলাকায় এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয়ে ট্যাগ করার অপচেষ্টা তাদের সম্মানহানির শামিল। এতে আন্দোলনের সার্বজনীন চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত-শহিদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে আমরা গণসংলাপের যাত্রা শুরু করেছি। সারা বাংলাদেশ ঘুরে জনগণের মতামত জানব। তাদের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরব। এটি একতরফা প্রচার নয়, বরং পারস্পরিক সংলাপ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং জুবাইরুল আরিফসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION