1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না

  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট :গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্ধাবাজির দোকানে পরিণত করেছিলো, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি ও কতিপয় গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্ধাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, জুলাই কারো বাপ দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সকল শ্রেণি পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায় বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। যেখানে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না, এই বাংলাদেশ হবে জনগণের। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে।

নুর বলেন, জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন,  শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION