1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে আসছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আসছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৬৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আসছে। ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

আপ বাংলাদেশের শীর্ষ নেতা রাফে সালমান রিফাত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে বলেন, ফ্যাসিস্ট নিষিদ্ধে আসছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

জানা গেছে, ইতোমধ্যে ইনকিলাব মঞ্চ, জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই রেভ্যুলিশনারি অ্যালায়েন্স, রক্তিম জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশসহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।

বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে ‘জুলাই ঐক্য’ নামে যে ঐক্যবদ্ধ জাতীয় জোট আসছে তাদের লক্ষ্য হবে গণহত্যার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত ও বিচার নিশ্চিত করা। বাংলাদেশে ফ্যাসিবাদ, একদলীয় শাসনের প্রতীক ও গণহত্যাকারী আওয়ামী লীগকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা। শহিদ, আহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবি আদায়। সব মতাদর্শিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে জুলাই অভ্যুত্থানের ঐক্যকে পুনরায় জাগ্রত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION