1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাস্তায় নামার আগেই আ.লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আবু হানিফ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাস্তায় নামার আগেই আ.লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে আবু হানিফ

  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৯৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : জনগণ রাস্তায় নামার আগেই আওয়ামিলীগ কে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি জানান।

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন,”গাজীপুরে গতকালকে হাসনাতের উপর হামলাকে হালকা করে দেখার সুযোগ নাই। এর আগেও গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছিলো সেই হামলায় চিকিৎসাধীন একজন মারাও গিয়েছিল। গাজীপুরের প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে এখানে। গণহত্যায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘুরা বেড়াচ্ছে প্রশাসন কিছুই করছে না। অন্য দিকে প্রায় সব দলেরই কতিপয় দূর্বত্তরা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে তাদের প্রটেকশন দিচ্ছে। একটা কথা মনে রাখবেন আওয়ামিলীগ সুযোগ পেলে হারে হারে প্রতিশোধ নিবে।

শহীদদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হওয়া অনেকেও আওয়ামী পুনর্বাসনে জড়িত। আবার কেউ কেউ আওয়ামিলীগের প্রতি সিম্পেথি দেখাচ্ছে। জুলাই আগষ্টের গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এই সরকারের কোন আগ্রহ নাই। পলিথিন নিষিদ্ধ, রাস্তা মেরামত আর মিডিয়ায় চেহারা দেখানো নিয়ে ব্যস্ত সরকারের কেউ কেউ।

এরা ভুলে গেছে রাস্তা মেরামত আর পলিথিন নিষিদ্ধ করার জন্য তাদের উপদেষ্টা করা হয়নি। তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল গণহত্যার বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা,সেটা করতে তারা পুরোপুরি ব্যর্থ।জনগণ রাস্তায় নামার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকের কপালে খারাপ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION