1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘নির্বাচন বিলম্বিত হলে অস্থিতিশীলতা বাড়তে পারে’ - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

‘নির্বাচন বিলম্বিত হলে অস্থিতিশীলতা বাড়তে পারে’

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩০২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে আরও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির দুদিনব্যাপী সাংগঠনিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আশঙ্কা করেন। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অধিবেশনে সাধারণ সম্পাদকের রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনা করেন দলের নেতারা।

সাইফুল হক বলেন, গণ-অভ্যুত্থানের ৮ মাস পার হলেও দেশের ভেতরে ও বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তিসহ বিভিন্ন অশুভ গোষ্ঠী সক্রিয় রয়েছে। ৫ আগস্টের পরিবর্তনকে এখনো তারা মেনে নিতে পারেনি। তাদের বাংলাদেশবিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রয়েছে। সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে আরও অস্থিতিশীলতা বেড়ে যেতে পারে, আমাদের সম্মিলিত অর্জনও বিনষ্ট হয়ে যেতে পারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে জনপ্রতিনিধিত্বমূলক শক্তিশালী রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার সাড়ে ৮ মাস পার হলেও এখনো অনাকাক্সিক্ষতভাবে জাতীয় নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিতর্ক দেখা যাচ্ছে। সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সিদ্ধান্ত থাকলে এই বছরের মধ্যেই, এমনকি ডিসেম্বরের আগেও দেশের মানুষের বহুল কাক্সিক্ষত জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

উদ্বোধনী অধিবেশনের শুরুতে ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানের শহিদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন, পার্টির কেন্দ্রীয় নেতা এপোলো জামালী, গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত ৬০ হাজার নারী-পুরুষ, শিশু, সম্প্রতি কাশ্মীরে নিহত পর্যটকসহ বিশ্বব্যাপী আগ্রাসন ও দখলদারিত্বের কারণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION