1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ: চরমোনাই পীর

  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পরে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি পরিবেশ তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ ও তত্ত্বাবধায়ক সরকারের শাসন দেখেছি। কেউই আমাদের শান্তি ও সমৃদ্ধি দিতে পারেনি। ইসলামী নীতি আদর্শের বাইরে থেকে দেশে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অসম্ভব। এজন্যই দেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়। সেই পরিবেশও এখন তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স দেওয়া যায় তা চিন্তা করেছি। এ বিষয়ে জোরেসোরে কাজ চলছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে বাগেরহাট শহরের খারদ্বার মাদরাসা ময়দানে মাহফিলের আগমুহূর্তে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।

সংস্কার ও নির্বাচন বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নে তিনি বলেন, গেল ১৫ বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্ট সরকার দেশে যা ইচ্ছে তাই করেছে। প্রতিটি ক্ষেত্রে তাদের দোসররা রয়েছে। দেশটা একটা বিদেশী তাবেদার বানিয়ে রেখেছিল। সংবিধানটিকে তারা নিজেদের দলীয় একটি কাগজের মত করে ফেলছিল। যখন যা মন চেয়েছে, তখন তা সংবিধানে বসিয়েছে। নিজেদের প্রয়োজনে সংশোধন করা হয়েছে। এজন্য নির্বাচনের আগে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটি যৌক্তিক এবং যতটুকু না হলে নয়, ততটুকু করেই নির্বাচন দেওয়া উচিত। আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার যে ঘোষণা এসেছে, আমরা এবং দেশের মানুষ এটাকে সাধুবাদ জানাই। স্থানীয় সরকার নির্বাচনের পরে জাতীয় হলে, কোন সমস্যা আছে বলে আমাদের মনে হয় না।

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে চরমোনাই পীর বলেন, পহেলা বৈশাখ উদযাপিত হবে দেশিয় সংস্কৃতিতে। তবে দেশিয় সংস্কৃতির নামে উলঙ্গপানা ও বেহায়াপানা না করতে আমরা অনুরোধ করেছি।

ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আল্লাহ আমাদের যতটুকু শক্তি দিয়েছে, সেই অনুযায়ী প্রতিবাদ করছি। সারা পৃথিবীর মানুষ ইসরাইলের বিরুদ্ধে কথা বলছে, আমরা বাংলাদেশিরাও গণহত্যার প্রতিবাদ করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। তবে বাংলাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ থেকে যারা লুটপাট করেছে, তাদেরকে ধিক্কার জানান এই ধর্মীয় নেতা। সবাইকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া এবং দোয়া করার আহবান জানান চরমোনাই পীর।

এদিন খারদ্বার কারিমীয়া বহুমুখী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ছাড়াও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION