1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৫ বছর থাকছেন ড. ইউনূস, সারজিসের স্ট্যাটাসে আলোচনা-সমালোচনার ঝড় - Bangladesh Khabor
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানী উপজেলা সমাজসেবা অফিস ; অফিস খোলা থাকলেও  থাকে না কর্মকর্তা- কর্মচারী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের ৫ দিনের রিমান্ড পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

৫ বছর থাকছেন ড. ইউনূস, সারজিসের স্ট্যাটাসে আলোচনা-সমালোচনার ঝড়

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ড. মোহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার কথা জানিয়েছেন। কিন্তু তার এই ইচ্ছা নিয়ে রাজনৈতিক মহল চলছে নানা আলোচনা ও সমালোচনা।

রাজনৈতিক বিশ্লেষকরা সারজিসের বক্তব্যকে বিভ্রান্তিকর ও প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তাদের মতে, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করতে হবে। তাদের মতে, সারজিসের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে আরও বিতর্কিত করবে।

সারজিস তার স্ট্যাটাসে বলেছেন, ‌‘প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের নির্বাচিত সরকারের পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার সারাজীবন থাকবে।’

তবে, রাজনৈতিক দলগুলোর মতে, ড. ইউনূসের সম্পর্কে এরকম কোনো ইচ্ছার প্রকাশ তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এ ব্যাপারে মন্তব্য করে জানিয়েছেন যে, এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে, কারণ তারা ড. ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মতামত এখন পর্যন্ত শোনেনি।

রাজনৈতিক নেতারা জানান, যদি ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে তাকে অবশ্যই একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

তারা বলেন, ‘অতএব, কোনো অনির্বাচিত সরকারে পাঁচ বছর থাকতে পারবেন না।’

এছাড়া, এনসিপি এই বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। রাজনৈতিক দলগুলোর মতে, এ ধরনের বক্তব্য জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তৈরি করা নতুন ইস্যু হতে পারে, যা জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সাহায্য করে।

এনসিপি নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক এবং মনে করেন যে, এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অশান্তি সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION