1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৬৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওরিনের বড় বোন কেন্দ্রীয় মহিলা দলের সহ-মানবাধিকার সম্পাদক ফাতেমা তুজ জোহরা বিষয়টি জানিয়েছেন। চিকিৎসাধীন নওরিনের পাশে বসে তার ফেসবুক আইডি থেকেই বিষয়টি জানান তিনি।

আত্মহত্যা চেষ্টার আগে উর্মি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই পোস্টে উর্মি লিখেছেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’

এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণ ও হত্যার হুমকির পর ছাত্রদলের নেতাকর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION