1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩১৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচি ঘোষণা করেন।

সপ্তাহব্যাপী কর্মসূচিগুলো হলো—

* আজ ‘Global Strike For Gaza’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সর্বস্তরে অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান।

* ৮ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

* ৯ এপ্রিল গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘Solidarity With Palestine’ কর্মসূচি পালন।

* ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান।

* ১১ এপ্রিল জেলা পর্যায়ে ‘Mass Movement’ কর্মসূচি পালন ও  ৭-১৩ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘Echoes for Gaza’ পরিচালনা।

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোতে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION